১৭ এপ্রিল ২০১৪ - ০৮:২৩
ইথোপিয়ায় আমহারিক ভাষায় ৯টি গ্রন্থ অনূদিত

‘আসরে যুহুর’ সংস্থার উদ্যোগে এবং আদিস আবাবায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ইসলামি বিভিন্ন বিষয় ভিত্তিক ৯টি গ্রন্থ অনূদিত ও প্রকাশিত হয়েছে। আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘আসরে যুহুর’ সংস্থার উদ্যোগে এবং আদিস আবাবায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ইসলামি বিভিন্ন বিষয় ভিত্তিক ৯টি গ্রন্থ অনূদিত ও প্রকাশিত হয়েছে।

গ্রন্থগুলো হচ্ছে : ‘তায়ালিমুস সালাত’, ‘তাসাউলাত হাওলা মানহাজু আহলাল বাইত’, ‘ইহতাদাইতু ইলা তারিকি আহলাল বাইত (আ)’, ‘আকায়েদুল ইমামিয়া’, ‘মাযা জারা ফিল গাদীর’, ‘ইমামাতু আহলাল বাইত (আ.)’, ‘মা হুয়া ফিল ইসলাম?’, ‘মুখতাসারু তায়ালিমিল ইসলাম’ ও ‘ইয়াওয়মু আশুরা’।
উল্লেখ্য উল্লেখিত গ্রন্থসমূহ আসরে যুহুর সংস্থার উদ্যোগ ও ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় আমহারিক ভাষায় অনূদিত হয়েছে। ইথোপিয়ার একটি বিরাট এলাকা জুড়ে আমহারিক ভাষা ব্যবহৃত হয়।